সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান
Headline
Wellcome to our website...
সেনবাগের ডোবায় মিলল অজ্ঞাত মরদেহ মোহাম্মদ আবু নাছের
/ ৩৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ন

সেনবাগের ডোবায় মিলল অজ্ঞাত মরদেহ

মোহাম্মদ আবু নাছের

নোয়াখালীর সেনবাগে ডোবা থেকে এক যুবকরে (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  তবে তাৎক্ষণিক পুলিশ তার নাম ঠিকানা জানাতে পারেনি।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী একটি ডোবা মৎস্য চাষ করার জন্য লিজ নেয় স্থানীয় কিছু যুবক। সকাল ১০টার দিকে ওই ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যায় কয়েকজন শ্রমিক। তখন বাদশা নামে এক শ্রমিক লাশটি কচুরিপানার নিচে দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি পুরো পচে গেছে বলেও জানান স্থানীয়রা।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে লাশটি ২-৩ মাস আগের হবে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page