শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
সেনবাগে নৌকা ডুবিতে কলেজ ছাত্রের মৃত্য
/ ২২৯ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ন

সেনবাগে নৌকা ডুবিতে কলেজ ছাত্রের মৃত্য

মোঃসামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সেনবাগ উপজের ৬নং কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে নৌকা নিয়ে ভ্রমণ করতে বের হলে নৌকা ডুবে মো. রাজন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রাজন উপজেলার কাবিলপুর গ্রামের মো. হাবিব উল্যার পুত্র ও বি-বাড়িয়া জেলার আখাউয়া কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রাজনের মামাতো ভাই ও স্থানীয় উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র রিয়াদ (১১) ও মামাতো বোন কানকিরহাট কলেজের একাদশ শ্রেনী দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবিবা (১৮) পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে।খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রাজন, রিয়াদ ও লাবিবাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। গুরুতর অসুস্থ লাবিবাকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রিয়াদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।ঘটনার সম্পর্কে উত্তর শাহাপুরের সাবেক ইউপি মেম্বার মো. মোশারফ হোসেন মিন্টু জানান, রাজন তার নানার বাড়ি উত্তর শাহাপুর গ্রামের সৈয়দ বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেল ৫টার দিকে একটি নৌকা নিয়ে রাজন ও তার মামাতো ভাই রিয়াদ এবং মামাতো বোন লাবিবাকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে গেলে নৌকাটি উল্টে পানিতে ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, নৌকা ডুবিতে রাজন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে এবং দুইজন অসুস্থ হয়েছে। শুনেছি মৃত রাজন সাতাঁর জানতো না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page