শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
স্বতস্ফুর্ত নির্বাচনের মাধ্যমে পঞ্চগড় চেম্বার অফ কমার্সের কমিটি গঠন।
/ ২০০ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

স্বতস্ফুর্ত নির্বাচনের মাধ্যমে পঞ্চগড় চেম্বার অফ কমার্সের কমিটি গঠন।

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

স্বতস্ফুর্ত নির্বাচনের মাধ্যমে ব্যবসায়িদের সংগঠন পঞ্চগড়ের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার পঞ্চগড় জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) মির্জা নাজমুল ইসলাম কাজল বুধবার বিকেলে চেম্বার ভবনের মিলনায়তনে এই কমিটি ঘোষনা করেন। কমিটির নির্ধারিত ৫ টি পদে সভাপতি হিসেবে শরীফ হোসেন, সিনিয়র সভাপতি পদে আবু হিরন, সহ সভাপতি পদে আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান এবং ট্রেজারার পদে শফিউজ্জামান রুবেল পাটোয়ারী নির্বাচিত হন। ১২ জন পরিচালকের প্রত্যক্ষ্য সমর্থনে এই ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন । গত মঙ্গলবার দিন ব্যাপি ১৭ টি পরিচালক পদে পঞ্চগড় স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুটি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেয়। এদের মধ্যে শরীফ হোসেন প্যানেলে ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন এবং শাহানশাহ প্যানেলে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন। একজন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়। ১ হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯ শ ৮০ জন ব্যবসায়ি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । অন্যান্য পরিচালকরা হলেন আবু দাউদ প্রধান, রেজাউল করিম রেজা, শাহাদত হোসেন রঞ্জু, হারুনউর রশিদ বাবু, এ,টি,এম কামরুজ্জামান শাহানশাহ,নুরুজ্জামান বাবু, হায়াতুন আলম, রায়াহানউল আলম, সোহেল রানা মানিক, নুর জামাল, আবুল কালাম আজাদ,রাওজুল করিম।
বুধবার বিকেলে নির্বাহী কমিটি গঠনের সময় ৫ জন পরিচালক ৫ টি নির্ধারিত পদে প্রার্থী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। প্রতিদন্দ্বি না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page