শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
হোমনায় কিশোরী অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী নেতা ‘শীর্ষ সন্ত্রাসী’ আক্তার হোসেন গ্রেপ্তার।
/ ১৮০ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

হোমনায় কিশোরী অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী নেতা ‘শীর্ষ সন্ত্রাসী’ আক্তার হোসেন গ্রেপ্তার।

রাছেল আহমেদ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার জয়নগর গ্রামে এক কিশোরীকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আক্তার হোসেন জয়নগর গ্রামের দুলা কাজি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম দুধু মিয়া। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ -এর হোমনা উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

ভুক্তভোগী কিশোরীর পিতা ইয়ানুছ মিয়া অভিযোগ করেন, তার আপন মেয়েকে আক্তার হোসেন দীর্ঘদিন ধরে জোরপূর্বক আটকে রাখে এবং বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। অপহরণকারী বারবার টাকার জন্য চাপ সৃষ্টি করে ও মেয়েটিকে নানা রকম হুমকির মধ্যে রাখে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আক্তার হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিকবার মানুষ গুম, চাঁদাবাজি এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ উঠেছে। এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ থাকলেও প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় আইনের আওতার বাইরে ছিলেন।

সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। এলাকাবাসী আক্তার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং তার বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গ্রামের সাধারণ মানুষ মনে করছে, এ ধরনের অপরাধীর কঠোর শাস্তির মাধ্যমেই এলাকাকে সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখা সম্ভব।

এদিকে এ ঘটনায় পুরো জয়নগর গ্রামে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে এ ধরনের অপরাধীদের আর রেহাই দেওয়া উচিত নয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page