বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি: থানায় অভিযোগ দায়ের
/ ১৮৩ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি: থানায় অভিযোগ দায়ের

আশরাফ আহমেদ, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৮ নং ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালমা ইয়াছমিন বাদী হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন শেষে অফিস কক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা চলে যান। পরেরদিন সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন গিয়ে দেখেন অফিসের তালা খোলা। অফিসের জিনিসপত্র এলোমেলো। পরে খোঁজ নিয়ে দেখা যায় একটি রাউটার ও সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়েছে। যাদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।উল্লেখ্য এর আগেও এ প্রাথমিক বিদ্যালয়ে পরপর দুবার টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছিল।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page