শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
হোসেনপুরে বেগম রোকেয়া দিবস পালন
/ ৮৫ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৯:২৭ পূর্বাহ্ন

হোসেনপুরে বেগম রোকেয়া দিবস পালন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“নারী কন্যার সুরক্ষা করি; সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ সহযোগিতায় দিবসটি পালন করা হয়। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৪ পালিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; ইউএনও কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির প্রমুখ।
অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৫ নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন; অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেবেকা সুলতানা ডলি, সফল জননী নাজমা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শিউলি আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শিরিন আাক্তার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page