বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
/ ১৯৪ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৪ পূর্বাহ্ন

হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আশরাফ আহমেদ
হোসেনপুর (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কুড়িঘাট স্মৃতিসৌধে দিবসের শুভ সূচনা করা হয়। সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে আটটায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে কুড়িঘাট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন হোসেনপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিল, হোসেনপুর থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পক্ষে শামসুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা: তানভীর হাসান জিকু,পৌরসভা কার্যালয়ের পক্ষে সহকারী কমিশনার ও প্রশাসক ফরিদ আল সোহান, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ,হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, বিএমকলেজ,হোসেনপুর,পাইলট বালিকা বিদ্যালয়, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন ও আল আমিন ভুইয়া, সদস্য সচিব গণঅধিকার পরিষদের পক্ষে হুমায়ুন কবির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি একেএম মোহাম্মদ আলী, জনদুর্ভোগ নিরসন নাগরিক কমিটির পক্ষে সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফকির প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়।

ছবি সংযুক্ত

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page