মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
৩৬ টি মোবাইল ও বিকাশের৩০ হাজার টাকা উদ্ধার করলেন ৩ এপিবিএন শিরোমণি খুলনা
/ ৬৪০ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

৩৬ টি মোবাইল ও বিকাশের৩০ হাজার টাকা উদ্ধার করলেন ৩ এপিবিএন শিরোমণি খুলনা

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম এম সালাহউদ্দিন মহোদয়ের নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়ক মহোদয়ের সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার জনাব এস, কে আব্দুল্লাহ আল সাইদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলতি জুন মাসে ৩, এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) টি মোবাইল এবং বিকাশ প্রতারণার ৩০, ০০০ (ত্রিশ হাজার) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এছাড়াও তারা তিনটি হ্যাক হওয়া ফেসবুক আইডি, একটি হোয়াটস অ্যাপ আইডি উদ্ধার এবং বিকাশ প্রতারণার শিকার অন্যান্য ব্যক্তিকে আইনি সেবা প্রদান করেন। হারানো মোবাইল উদ্ধার এবং প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের সময়ে সহ-অধিনায়ক মহোদয় বলেন জনসাধারণের সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page