বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
আসছে বাংলা নববর্ষ ১৪৩২, শুভ বাংলা নববর্ষ  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
/ ২১৯ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন

আসছে বাংলা নববর্ষ ১৪৩২, শুভ বাংলা নববর্ষ  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাটের কালীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি শুধু একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় বিবেচিত হয়। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ এপ্রিল সকাল ১১ ঘটিকায় উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাবা জাকিয়া সুলতানা, সভাপতিত্বে  বক্তব্য রাখেন কালীগঞ্জ থানা পুলিশ এর প্রতিনিধি এবং মোঃ জাহাঙ্গীর আলম,চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। স্বাধীনতার পর এই দিনটি জাতীয় উৎসবে পরিণত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাঙালিরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়। সভায় আগত অতিথিবৃন্দ নববর্ষ উদযাপনকে ঘিরে নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, জনসচেতনতা ও সাংস্কৃতিক পরিবেশনা সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সেগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সবার মতামতের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page