শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান সদর জোনের নবাগত এসি দ্বীনে আলম
/ ১২৯ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান সদর জোনের নবাগত এসি দ্বীনে আলম

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

 

পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও টাঙ্গাইলের কৃতি সস্তান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) দ্বীনে আলম সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। উনি একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার।

প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে পরস্পরের সঙ্গে কাজ করে যাচ্ছেন। “পুলিশ জনগণের বন্ধু” তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন। তিনি অন্যতম একজন আদর্শ পুলিশ অফিসার যিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিকতা, প্রযুক্তি ও সততা দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করেন।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে বাস্তবে রুপ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মহানগরীর সদর ও বাসন থানা এলাকার মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশের এই কর্মকর্তা। অধিকাংশ মানুষই তাকে গরিবের বন্ধু হিসাবে জানেন।

জানা গেছে, দ্বীনে আলম বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন। তিনি তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে তার দায়িত্বরত এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের হাত থেকে মুক্ত করতে সর্বদা কাজ করে যাচ্ছেন। তার চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণীপেশার মানুষ সমান। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে তিনি অবদান রেখেছেন। দেশের যে কয়জন পুলিশ কর্মকর্তার সততা, দক্ষতা ও মানবিক গুণে পুলিশের প্রতি মানুষেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে এই কর্মকর্তা তাদের একজন। মেধা ও মননের সবটুকু দিয়েই কর্মজীবনকে এগিয়ে নিচ্ছেন তিনি। খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন মহৎ গুণের অধিকারী। নিজের পরিবারের মতই কর্মক্ষেত্রেও সহকর্মী এবং অধিনস্তদের প্রতি সহায়কের ভূমিকা পালন করেন তিনি। ইতিমধ্যে মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ দক্ষ পুলিশ অফিসার হিসাবে পরিচিতি পেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page