বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন। কৃষক কার্ড শুভ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা দেবিদ্দার ও মুরাদনগর মাদকের স্বর্গরাজ্য” হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড়; সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে ব্যবসায়ীর বাড়ীর বাউন্ডারী দেয়াল ভাংচুরসহ টিনের ঘরে আগুন দেওয়ার অভিযোগ।
/ ১০৪ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

কালিয়াকৈরে ব্যবসায়ীর বাড়ীর
বাউন্ডারী দেয়াল ভাংচুরসহ টিনের
ঘরে আগুন দেওয়ার অভিযোগ।

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়ীর নির্মানাধীন বাউন্ডারী দেয়াল ভাংচুরসহ টিনের ঘরে অগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক,আব্দুল আজিজ .শাহিন মিয়ার বিরুদ্ধে। এঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে শনিবার আব্দুর রাজ্জাক,আব্দুল আজিজ, শাহিন মিয়ার নাম উল্লেখহ অজ্ঞাত ১০/১২ জনের নামে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, সফিপুর এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান সফিপুর মৌজার এস এ ৮৩ ,আর এস ৪৭ খতিয়ানের এস এ ৩৭২,আর এস৭৭৯ নং দাগের ৮ শতাংশ জমির সাফ কাবলা দলিল মুলে মালিক হয়ে সরকারী খাজনাদি পরিশোধ করে বসবাস করিয়া আসিতেছে। গত শুক্রবার রাতে সফিপুর আহম্মদ নগর এলাকার আব্দুর রাজ্জাক, আব্দুল আজিজ, শাহিন মিয়াসহ অজ্ঞাত নামা আরো ১০/১২ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মিজানুর রহমানের নির্মানাধীন বাউন্ডারী দেয়াল ভাংচুর করে। এসব বাধা দিতে গেলে তারা মিজানুর রহমানের ভাড়াটিয়াদের নানা হুমকি দামকি দেয়। এসময় তারা মিজানুর রহমানের একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দিয়ে দেয়। পরে খবর পেয়ে মিজানুর রহমান ছুটে এসে তার ভাড়াটিয়াদের সহযোগীতায় আগুন নিভায়। পরে মিজানুর রহমান ৯৯৯ এ ফোন দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
অভিযুক্ত আব্দুর রাজ্জাকের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াদ মাহমুদ বলেন এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page