সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় অবৈধভাবে গোমতী নদীর মাটি কাটায় ৭ ড্রাম্প ট্রাক ও ১টি ট্রাক্টর জব্দ
/ ২২৮ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

কুমিল্লায় অবৈধভাবে গোমতী নদীর মাটি কাটায় ৭ ড্রাম্প ট্রাক ও ১টি ট্রাক্টর জব্দ

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন অভিযান চালিয়ে এলাকা থেকে ৭ ড্রাম্প ট্রাক ও ১টি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টায় প্রায় তিন ঘণ্টার এই অভিযান পরিচালনা করেন আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ৪টি মাঝারি ড্রাম্প ট্রাক, ২টি বড় ড্রাম্প ট্রাক ও ১টি ট্রাক্টর। ট্রাক্টরগুলো মাটি ভর্তি অবস্থায় জব্দ করা হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোনো প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page