শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
/ ২২১ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ২:১০ অপরাহ্ন

কুমিল্লায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা মনোহরগঞ্জে মধ্যরাতে ঘরে ঢুকে এক দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় সুজন নামে এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

এঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মনোহরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার সরসপুর দক্ষিণপাড়া নতুন বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে।

আটককৃত আসামি মো: সুজন (৩৪) মনোহরগঞ্জ উপজেলার সরসপুর পশ্চিমপাড়ার সাইদুল হকের ছেলে।

থানার অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একজন দুবাই প্রবাসী। তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে নতুন বাড়িতে বসবাস করছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘরের দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে জিজ্ঞাসা করতেই বাইরে থেকে বলে সুজন। তার সঙ্গে কথা আছে বলে দরজা খুলতে বলে। এত রাতে কেন দরজা ধাক্কা দিচ্ছে জানতে চাইলে তিনি কিছু টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত সুজনকে ডেকে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে সুজনকে আটকে করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। মামলা হওয়ার পর ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে বুধবার কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page