বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ আটক-১
/ ১২৬ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চৌদ্দগ্রামের ধর্মপুর এলাকায় র‍্যাবের অভিযানে ৪৯৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে।

সোমবার (২০ জানুয়ারি) ভোর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামী মোঃ সাইফুল ইসলাম (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের ধনু মিয়ার ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর দৌলবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৯৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page