শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ৭১ কেজি গাঁজাসহ আটক-৪
/ ২০৪ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ৭১ কেজি গাঁজাসহ আটক-৪

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর জাগুরঝুলি ও দাউদকান্দি উপজেলার সতানন্দী এলাকায় পৃথক দুটি অভিযানে ৭১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন সতানন্দী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামী সোহেল (২২) ও মাসুদ আলম (২০) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পৃথক অপর একটি অভিযানে বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা জাগুরঝুলি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মেরাজ উদ্দিন (২৬) ও মোঃ রাজু (২০) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীদ্বয়ের হেফাজত হতে ৩৯ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল কুমিল্লা জেলার চান্দিনা থানার গজারিয়া গ্রামের আলম সরকার এর ছেলে, মাসুদ আলম চাঁদপুর জেলার কচুয়া থানার বলরা গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে, মোঃ মেরাজ উদ্দিন নোয়াখালী জেলার চরজব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে এবং মোঃ রাজু (২০) একই গ্রামের মোঃ রেজাউল করিম এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ও কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও দাউদকান্দি মডেল থানায় পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page