মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
কুমিল্লার দেবিদ্বারে প্রথমবারের বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ
/ ৫০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৬:১১ অপরাহ্ন

কুমিল্লার দেবিদ্বারে প্রথমবারের বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ..

সাইফুল ইসলাম ফাহাদ(দেবিদ্বার,কুমিল্লা):-

বাগানজুড়ে সারি সারি গাছ, গাছের মাচায় থোকায় থোকায় ঝুলছে ভারতীয় মিষ্টি জাতের গোল আঙুর।

বাগানের একপাশে আঙুর গাছের পরিচর্যা করছেন কৃষক আনোয়ারসহ আরও চারজন শ্রমিক। আর মাত্র ১০-১৫ দিন পর আনোয়ারের বাগানের পাকা আঙুর বিক্রি শুরু হবে।

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা গ্রামের কৃষক আনোয়ার হোসেন, তিনি পার্শ্ববর্তী গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের ৬০ শতাংশ জমিতে ভারতীয় গোল মিষ্টি আঙুর চাষ করেছেন। তার বাগানে বর্তমানে রয়েছে ৩০০ গাছ। এবারই প্রথম তার বাগানে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু হয়েছে।

আনোয়ার জানান, প্রথমে ইউটিউবে আঙুর চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হন, পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০০ আঙুর চারা এনে বাগানে রোপণ করেন। এরপর বাগান পরিচর্যায় ১০ জন শ্রমিক নিয়োগ দেন। তাদের পাশাপাশি তিনি নিজেও বাগান পরিচর্যার কাজ করেন। দীর্ঘ ১৫ মাস পরিচর্যার পর প্রতিটি গাছে প্রায় ১৫ থেকে ২০ কেজি করে আঙুর ধরেছে।

বছরে দুইবার চাষে প্রতি গাছ থেকে ৫০ থেকে ৬০ কেজি ফল পাওয়া যাবে বলে জানায় আনোয়ার, একটি চারা থেকে অপর চারা ৭-৮ ফুট দূরত্বে লাগানো হয়েছে। এ গাছ লাগানোর আগে জমি প্রস্তুত করে প্রতিটি গর্তে ইটের গুঁড়া, মোটা বালু ও জৈব সার মাটির সঙ্গে মিশ্রণ করা হয়েছে। প্রতিটি গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করা হয়েছে যাতে পানি জমে না থাকে এবং দ্রুত লম্বা ও উঁচু হয়। বাগানের ফলগুলো দেখলে আমার চোখ জুড়িয়ে যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন, দেবিদ্বার উপজেলা ধলাহাস গ্রামে কৃষক আনোয়ার হোসেন প্রথমবারের মতো আঙুর চাষ করছেন। এটি উচ্চ মূল্যের লাভজনক ফসল। গত বছর ফেব্রুয়ারিতে উনি চাষ শুরু করেন। উপজেলা কৃষি অফিস থেকে কর্মকর্তা গিয়ে তাকে পরামর্শ প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page