বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কলার ভিতর গাঁজা নিয়ে ঢুকতে গিয়ে হাজতী ধরা
/ ২২৬ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কলার ভিতর গাঁজা নিয়ে ঢুকতে গিয়ে হাজতী ধরা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক হালি কলার ভিতর অভিনব কায়দায় গাঁজা ঢুকিয়ে ভিতরে প্রবেশের সময় ধরা খেল নবাগত হাজতী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কারাগারের সিনিয়র জেলা সুপার হালিমা খাতুন এ কথা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় কুমিল্লা আদালত থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া পূর্বপাড়ার মৃত আয়াত আলীর পুত্র মো. বিল্লাল হোসেন নবাগত হাজতী হিসেবে কুমিল্লা কারাগারে আসে (করারক্ষী নং-২৩০৫৬) কারারক্ষী মো. সানি তাকে কলা রেখে ভিতরে প্রবেশ করতে বললে সে বার বার কলা নিয়েই ভিতরে প্রবেশ করতে অনুরোধ করেন। এতে কারারক্ষীর সন্দেহ হলে কলার ফানা তল্লাশী করে দেখেন কলার ফানার ভিতর অভিনব কায়দায় এক পোঁটলা গাঁজা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page