সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটক-৭
/ ২৩২ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

কুমিল্লা চান্দিনায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটক-৭

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চান্দিনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের খান বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
শুক্রবার (৩০ মে ) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে চান্দিনা পৌরসভার ৫ নং ওয়ার্ড খান বাড়ীর মোঃ নজরুল ইসলাম খান এর তিন তলা বিল্ডিং থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো মো হুমায়ন কবির প্রঃ জুয়েল (৪৫) পিতা ফজলুল হক ব্যাপারী সাং গোপালপুর ব্যাপারী বাড়ী থানা তিতাস, আব্দুল আজিজ পিতা আবুল হোসেন মোল্লা সাং বুধাইরকান্দি পো উজানচর থানা বাঞ্ছারামপুর, মো: খাইরুল ইসলাম প্রঃ পারভেজ পিতা শামীম প্রধাান সাং তালতলী থানা দাউদকান্দি ,মাসুদ রানা পিতা জসিম উদ্দিন ভূইয়া সাং রাগদৈল ভুঁইয়া বাড়ী ইউপি সাচার থানা কচুয়া, মো হাসান খান পিতা কাশেম খান সাং পশ্চিম শ্যামপুর (আটরশী দরবার) থানা সদরপুর , মোঃ মোহর আলী পিতা হরমুজ সাং ঘোলঘর সূরমা ইউপি থানা সুনামগন্জ মো নজরুল ইসলাম খান পিতা আশ্রাফ খান সাং চান্দিনা খান বাড়ী চান্দিনা পৌরসভা থানা চান্দিনা।

শুক্রবার (৩০ মে ) দুপুরে চান্দিনা থানার ওসি প্রেস এর মাধ্যমে এ তথ্য জানান।
থানা পুলিশ সুত্রে জানা যায় , শুক্রবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা পৌরসভার মো নজরুল ইসলাম খান এর বাড়ীতে কিছু দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেতৃত্বে এসআই মো রায়হান হোসেন, এসআই মোঃ ইমাম হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পালানোর সময় সাত জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এসময় অজ্ঞাত চার-পাঁচ জন দৌঁড়ে পালিয়ে যায়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চান্দিনা ইলিয়টগঞ্জ দাউদকান্দি এলাকাসহ কুমিল্লার বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলো। তাদের মধ্যে ,আজিজ, মাসুদ, খাইরুল, এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যা চেষ্টা, মারামারি সহ একাধিক মামলা রয়েছে। এঘটনায় গ্রেফতার কৃত সাত জনসহ অজ্ঞাত আরো চার-পাঁচ জনের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page