সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় আটক-৫
/ ২৪০ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:০১ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় আটক-৫

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু (৭৮) কে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্চিত ও এলাকা থেকে বের করে দেয়ার হুমকির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাতড্ডা এলাকার ইসমাইল হোসেন মজুমদার (৪৩), কুলিয়ারা গ্রামের মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোট উপজেলার রায়কোট এলাকার আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলার মইশাদী এলাকার ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান জানান, ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কোন মামলা না হওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page