সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক
/ ৩১১ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ২:৫১ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: বেলাল হোসেন (৪০) নামে অর্থদন্ড সহ সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে।

আটককৃত আসামি বেলাল হোসেন (৪০) উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের তনু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ও একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের পালোয়ান বাড়ীর মৃত আলী আশ্রাফ এর ছেলে।

থানা সূত্রে জানা যায়, আটককৃত আসামি বেলাল হোসেন এর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৩ বছরের সাজা পরোয়ানা সহ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে কুমিল্লার একটি আদালত। সাজা পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মো: বেলাল হোসেনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি. এম আক্তারুজ্জামান জানান ‘পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ১ আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page