বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
গত দশমাসে অর্জন প্রায় শূন্য সমাধান দ্রুত নির্বাচন
/ ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

গত দশমাসে অর্জন প্রায় শূন্য সমাধান দ্রুত নির্বাচন

ডেস্ক রিপোর্ট: 24hrstvbd

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের একটি আলোচিত তত্ত্ব হলো ‘তিন শূন্য তত্ত্ব’। তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অসফলতার দিক থেকে যেন সেই শূন্য তত্ত্বের বাস্তবায়ন ঘটিয়েছে। গত ১০ মাসে শূন্য সংস্কার, শূন্য বিচার ও শূন্য নিরপেক্ষতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার একটি প্রায় অসফল সরকার হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এটাই যেন অন্তর্বর্তী সরকারের একমাত্র সাফল্য।

অবশ্য এই ১০ মাসে প্রধান উপদেষ্টা এবং তাঁর উপদেষ্টামণ্ডলীর ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের ৬০০ কোটিরও বেশি টাকার আয়কর মওকুফ হয়েছে। প্রত্যাহার করা হয়েছে তাঁর সব মামলা। গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমেছে।

ড. ইউনূসের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেয়েছে বিশ্ববিদ্যালয়, রিক্রুটিং এজেন্সির লাইন্সেস। ১০ মাসে একজন সরকারপ্রধান ব্যক্তিগতভাবে যেভাবে লাভবান হয়েছেন, তা এক বিরল দৃষ্টান্ত। গত ১০ মাসে তিনি ১১ বার বিদেশ সফর করলেও বিশ্বে বাংলাদেশের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ভিয়েতনাম ভিসা দিচ্ছে না, ভিসা বন্ধ সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের।
থাইল্যান্ডের ভিসাও এখন মিলছে না সহজে। ইউরোপের দরজাও বন্ধ।
প্রধান উপদেষ্টার মতো অন্যরাও নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছেন। উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তাদের হাজার কোটি টাকার দুর্নীতি-লুটপাটের কাহিনি নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। অথচ কারো বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page