সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে দুইজন নিহত , আহত ৪
/ ২৫৬ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে দুইজন নিহত , আহত ৪

আব্দুল আজিজ, নাচোল উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর অপরাধী চক্রের দুটি গ্রপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ রানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় দেয়ালে জয় বাংলা গান লিখেছিলেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page