শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Headline
গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাগমারার আউচপাড়ায় সিসিকরণ রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান ডিএম সাফি রুহিয়া উপজেলায় বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি- মার্চেল্লো দাস, সম্পাদক- মিসেস ডরথী দাস কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি ওতার ভাইসহ ২২ জনের নামে মামলা
/ ১৯০ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৪:২৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি ওতার ভাইসহ ২২ জনের নামে মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর ও তার ভাই দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মুনসুর বাবুসহ ২২ জনের নামে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এ মামলার অন্যতম আসামি সাবেক এমপি টগরের ভাই দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম ও যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, মান্নান ও তোতা।

মামলার বাদী দর্শনার কেরু হাসপাতাল পাড়ার মৃত ইয়াছিন আলীর ছেলে শাহাবুদ্দীন বলেন, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দর্শনা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০০৮ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় কেরুর কুলি লাইন এলাকায় মিজানুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এসময় বাদী শাহাবুদ্দীনকে হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এছাড়া পিস্তল ঠেকিয়ে ভীতি সৃষ্টি করে আসামিরা। এসময় ওই বাড়ির আসববাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। লুট করে নেওয়া হয় স্বর্ণালংকার ও নগদ টাকা। এক পর্যায়ে লোকজনের ডাক চিৎকারে তারা বীরদর্পে জয় বাংলা স্লোগান দিয়ে বোমা বিস্ফোরণ করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে।

বাদী আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় সদস্য হওয়ায় সেসময় থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি। এছাড়া দীর্ঘসময় আওয়ামী লীগ ক্ষমতা থাকায় একাধিকবার মামলা দায়ের করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মামলাটি আদালতে দায়ের করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন, সাবেক এমপি টগরের ভাই আলী মুনছুর বাবু, কেরু হাসপাতাল পাড়ার হাফিজুল, কেরু টেডী কোয়ার্টারের কুটি বাবু, পরানপুর গ্রামের চান্দু, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাইফুল ওরফে হুকুম আলী, কেরু টেডী কোয়ার্টারের ইসমাইল, ইদ্রিস আলী, ছোট বলদিয়া গ্রামের পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকারিয়া আলম, আনন্দবাজারের দাউদ হোসেন, কেরু মিল পাড়ার সাহেব আলী, রঘুনাথপুর গ্রামের মুন, আনন্দবাজারের তপন, ছোটশলুয়া গ্রামের মামুন, আনোয়ারপুরের সুমন, মোবারক পাড়ার মান্নান, রেল কলোনী পাড়ার আসলাম উদ্দীন তোতা, দর্শনার আব্দুল হান্নান ছোট, কলেজপাড়ার পারভেজ, চরবলদিয়া গ্রামের সাইফুল মেম্বর, দক্ষিণ চাঁদপুরের সোহেল সরদার ও পুরাতন বাজারের আশরাফ আলম বাবু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page