রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
জয়পুরহাটে স্কুল ছাত্র নিখোঁজ পরিবারের সংবাদ সম্মেলন।
/ ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

জয়পুরহাটে স্কুল ছাত্র নিখোঁজ পরিবারের সংবাদ সম্মেলন।

মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি

জয়পুরহাটে নিখোঁজ হওয়ার ২৪ দিনেও কোন সন্ধান মেলেনি স্কুলছাত্র সোয়ায়েব হোসেন সিহাবের (১৫)। এ ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষার্থীর পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তার বাবা সোহেল রানা।

সিহাব সদর উপজেলার নারায়ণপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। সে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।

সংবাদ সম্মেলনে সিহাবের বাবা সোহেল রানা জানান, গত ৭ অক্টোবর রাতে শহরের মাদ্রাসাপাড়া এলাকার একটি মেস থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান শিহাব। এরপর তার সন্ধান না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সে সময় তার ফোন ট্র্যাক করলে লোকেশন ঢাকা দেখায়। এতে সে উদ্ধার না হওয়ায় র‌্যাব ক্যাম্প ও সেনা ক্যাম্পেও অভিযোগ করেন। পরে ছাত্রবাস ও একটি ব্যাংকের সিসি ফুটেজে দেখা গেছে শিহাবের নিখোঁজ হওয়ার সময় দুইজন ছেলেকে তার সাথে বের হতে। এছাড়া জয়পুরহাট রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে অজ্ঞাত লোকের সাথে তাকে কথা বলতে দেখা গেছে। বৃহস্পতিবার ২৪ দিন পার হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। এজন্য তাকে খুজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

শিহাবের বাবা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিহাবের মা লাকি, খালা সেলিনা আক্তার, পারুল আক্তার ও নানা আব্দুস সালাম।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, প্রথমে শিহাবের ফোন ট্র্যাক করে ঢাকার অবস্থান জানা গিয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ থাকায় তাকে আর ট্র্যাক করা যায়নি। সে কিভাবে নিখোঁজ হয়েছে বা স্বেচ্ছায় গেছে কিনা সেটাও আমরা তদন্ত করছি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page