শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
টিআরসি পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং করলেন পুলিশ সুপার, মহোদয়
/ ৩২৪ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪, ৭:২১ পূর্বাহ্ন

টিআরসি পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং করলেন পুলিশ সুপার, মহোদয়

জিএম আবু জাফর (সাতক্ষীরা জেলা প্রতিনিধি)
গত ২২ জুন পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ পুলিশে সাতক্ষীরা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন,আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি।তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।

তিনি আরও বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করতে যাচ্ছেন সেই বাহিনীর রয়েছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। অসংখ্য পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ মাতৃকার তরে জীবন উৎসর্গ করেছেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আপনারাও এই গৌরব উজ্জ্বল ইতিহাসের অংশীদার হবেন। আপনাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আপনাদেরকেই হতে হবে স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ। সবশেষে নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের নিজস্ব অনুভূতি নিয়ে লেখা অনুভূতির অনুরণন, স্মরণিকাটি পুলিশ সুপার মহোদয় সকলের হাতে তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আতিকুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং নিয়োগ প্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) ও তাদের অভিভাবকবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page