শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
ঠাকুরগাঁওয়ে “জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 
/ ২৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে  হারভেস্টপ্লাসের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ জুন) সকালে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের উত্তর খেনপাড়া গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

 

মাঠ দিবস অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান।

 

এসময় বড়গাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, মোঃ জুয়েল ইসলাম,  ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলমসহ ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ ও ১০৭ জন কৃষক  এবং ২৩ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান ১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

 

এরপর ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান ১০০ এর একর প্রতি  ৮১.০০ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page