শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন।
/ ১৪৬ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ন

তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার”
জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন।

খাগড়াছড়ি প্রতিনিধি:
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ ২৫ ফ্রেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকালে “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” প্রতিপাদ্যে র‍্যালিটি মাটিরাঙ্গা উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ ‌মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে জনসেবায় উদ্বুদ্ধ করে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য তরুণদের দেশ গড়ার অঙ্গীকারকে শক্তিশালী করা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার আশরাফ উদ্দিন। তিনি বলেন “স্থানীয় সরকার জনগণের নিকটতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আইসিটি অফিসার রাজিব রায় চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page