বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দীর্ঘ ৪ দিন পর সাতক্ষীরা সদর থানা পুলিশের কার্যক্রম শুরু
/ ৩৫১ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ২:০০ অপরাহ্ন

দীর্ঘ ৪ দিন পর সাতক্ষীরা সদর থানা পুলিশের কার্যক্রম শুরু
মো:আবু বক্কার , সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি:
দেশে চলমান অস্থিরতার মধ্যে পুলিশের ১১ দফা দাবিতে কর্মবিরতি চলছে।এরমধ্যে ০৯/০৮/২০২৪ শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকা হইতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মতিউর রহমান সিদ্দিকীর নেতৃত্বে একাধিক পুলিশ কর্মকর্তা সাতক্ষীরা শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী ছাত্রদের সাথে পরামর্শমূলক আলোচনা করেন।এসময় তিনি ছাত্রসহ উপস্থিত জনতার সামনে সাতক্ষীরা পুলিশকে জনগণের পুলিশ হিসাবে গড়ে তোলার কথা বলেন।তিনি আরো বলেন সাতক্ষীরা জেলা পুলিশের কোনো নিরাপত্তার প্রয়োজন নেই কারন হিসাবে তিনি বলেন সাতক্ষীরার পুলিশ আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে আসছিলো।এই সংক্ষিপ্ত আলোচনায় তিনি সাতক্ষীরা জেলার সার্বিক পরিস্থিতির উন্নয়নে পুলিশ সবধরনের কাজ করবে বলে অঙ্গীকার করেন এবং জনগণের সহযোগিতা প্রার্থনা করেন।পরে বিকাল ৫:৩০ মিনিটে তিনি সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page