শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।
Headline
Wellcome to our website...
ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা উদযাপন
/ ১৫২ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৩ পূর্বাহ্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি :

শুভ মধু পূর্ণিমা সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অন্যতম শুভদিন। বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসে এই পূর্ণিমা উদযাপিত হয়। তাই এর অপর নাম ভাদ্র পূর্ণিমা। তবে বিশ্বে এটি ‘মধু পূর্ণিমা’ নামে পরিচিত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে সারাদেশের প্রতিটি বৌদ্ধ বিহারে সকালে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ পূজা, ফুল পূজা, প্রদীপ পূজা, বুদ্ধ মুর্তি দান, শিবলি পূজা, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দানসহ বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।

অন্যান্য বিহারের মতো চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত পশ্চিম ধলই (উদালিয়া) মঙ্গলময় বুদ্ধের স্মৃতি মন্দির ও বির্দশন ধ্যান কেন্দ্রেও পরিচালক ও প্রধান সেবক স্বপন বড়ুয়ার পরিচালনায় প্রতি বছরের ন্যায় শুভ ‘মধু পূণিমা’ উপলক্ষে পঞ্চশীল, অষ্টশীল, পবিত্র সূত্র পাঠ, মধু দান, বুদ্ধ পূজা, সীবলি পূজা, উপগুপ্ত ভন্তের পূজা, দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় সন্ধ্যায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা করা হয়। এই পূর্ণিমা তিথিতে বানর কর্তৃক ভগবান বুদ্ধকে মধুদানের একটি ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এটি সংগঠিত হয়েছিল বলেই এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। উল্লেখ্য যে, এই দিনে মৌচাকের মধু দান করে বানর খুশিতে গাছে লাফালাফি করতে গিয়ে মাটিতে পড়ে মারা যায়। বানরের এই মধুদান একটি নিছক ঘটনা বলে মনে হলেও এর পেছনে রয়েছে এক অবলা প্রাণীর বুদ্ধভক্তি, দান, সেবা ও ত্যাগের একটি পরম শিক্ষা। আজ থেকে আড়াই হাজার বছর আগে তথাগত বুদ্ধ এক বনে তিন মাসব্যাপী বর্ষাবাস অধিষ্ঠান করছিলেন। ধ্যানে মগ্ন অবস্থায় এই মহাপুরুষের শরীর থেকে আলো বের হচ্ছিলো। অন্ধকার জঙ্গল আলোকিত হয়ে যায়। এ সময় বনের এক দলছুট অস্থির হাতি এসে হাজির হলো। তথাগত বুদ্ধকে দেখে অস্থির হাতির মন স্থির হয়ে গেল। হাতিটি ভাবলো, এ কোনও সাধারণ মানুষ নন। তার সেবা করে জীবন কাটিয়ে দেবে। হাতিটি বুদ্ধের সেবায় নিয়োজিত হয়ে গেলো। হাতিকে বুদ্ধের সেবা করতে দেখে বনের এক বানর বুদ্ধকে কী দান দেবে অস্থির হয়ে গেলো। এ সময় গাছের মধ্যে একটি মৌচাক দেখতে পেলো। উৎফুল্ল মনে সিদ্ধান্ত নিলো মৌচাকটি বুদ্ধকে দান করবে। মৌচাকের মধুদান করে বানর খুশিতে গাছে লাফালাফি করতে গিয়ে মাটিতে পড়ে মারা যায়। এতে দানীয় চেতনায় বানর দেবপুত্ররূপে নবজন্ম লাভ করলো। এ ঘটনার পর থেকে মধু পূর্ণিমা পালিত হয়ে আসছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page