সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
নরসিংদীতে আগুনে পোড়া মিল পরিদর্শন করতে র‍্যাব প্রশাসনকে বাধা
/ ২১৩ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৭:১৬ পূর্বাহ্ন

নরসিংদীতে আগুনে পোড়া মিল পরিদর্শন করতে র‍্যাব প্রশাসনকে বাধা

আবুনাঈমরিপন ঃ

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর
পাটুয়ার পাড়( শাহ পুর)গ্রামে মোল্লা টেক্সটাইল তুলার মিলস লিঃ অবস্থিত। ১৭/১/২৫ ইং শুক্রবার দুপুরে হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন আগুন নিভাতে এগিয়ে আসেন এবং শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কে আগুনের ঘটনার ব্যাপারে অবগত করানো হলে তিনি তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কারণে শিবপুর ফায়ার সার্ভিস ,পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং আশেপাশের লোকজন এর সার্বিক সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন।বিকেল চারটার সময় র্্যাব একশন ব্যাটালিয়ান এর র‍্যাব অফিসার পুড়ে যাওয়া মোল্লার টেক্সটাইল তুলার মিলের ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে উক্ত মিল ম্যানেজার পাটুয়ার পার গ্রামের কাজল মিয়ার ছেলে শাহীন মিয়া অফিসার কে ভিতরে প্রবেশের বাধা দেয় , তখন অফিসার মিল মালিক মঞ্জুর মোল্লা কে ফোন দিয়ে অনুমতি নিলেও ম্যানেজার মোল্লা টেক্সটাইল মিল ( তুলার মিল) এর ভিতরে প্রবেশে বাধা দেয় এবং বলেন যে ব্যাংকের লোকজনের সাথে নিয়ে ভিতরে ডুকেন র‍্যাব অফিসার মালিকের সাথে কথা বলার জন্য বললে ম্যানেজার শাহিন বলে মালিকের সাথে কথা বলার দরকার থাকলে আপনি বলেন ,এটা ব্যাংকের সম্পত্তি ব্যাংক বুঝবে ,প্রায় ১ ঘন্টা অপেক্ষা করে বাকবিতণ্ডার পর পুনরায় মালিকের সাথে কথা বললে ম্যানেজার শাহীন বলে যদি মালিক পক্ষ অর্ডার দেন ভিতরে ডুকতে তাহলে মালিক পক্ষ বোকামি করবে। উপস্থিত জনসাধারণ ও আশেপাশের লোকজনের সাথে আলাপ করে জানা যায় আগুন নেভানোর পর একটি সাইনবোর্ড লাগানো হয় যাহার ঠিকানা উল্লেখ আছে কারারচর এবং এই সম্পত্তি এশিয়া ব্যাংক লিমিটেড মাধবদী শাখায় দায়বদ্ধ মোবাইল নং ০১৭৭৭৭৯২১৬২ মোল্লা মিলটি বর্তমান অবস্থান পাটুয়ার পার (শাহ পুর) আরো জানা যায় এই তুলার ফ্যাক্টরির আশেপাশের লোকজন ম্যানেজারের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ এবং আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ম্যানেজার শাহীন কে প্রশাসনিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য পাওয়া যাবে। এছাড়াও সংবাদ কর্মীরা পুড়ে যাওয়ার ঘটনার ছবি তুলতে গেলে ম্যানেজার উপস্থিত লোকজনদের শাসায়, এবং মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করে। আগুনের ঘটনায় আশেপাশে বাড়িঘর রক্ষা পেলেও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page