রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ‘আমার স্কুল পরিচ্ছন্ন আমার পরিচ্ছন্ন শহর’।
/ ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ‘আমার স্কুল পরিচ্ছন্ন আমার পরিচ্ছন্ন শহর’।

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ে চলছে মাসব্যাপি তারুণ্যের উৎসব। এই উৎসবের নানা আয়োজনে বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল আমার শহর পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম। দুপুরে জেলা শহরের ১ নং মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী । এই কর্মসূচীতে প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্কুল পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হবে। তরুণদের সামাজিক সংগঠন উত্তরনের সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মসূচীর উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক জানান, এই কর্মসূচীতে স্কুল শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠান নিজেরাই পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেবে । শিশুদের আত্নবিশ^াসী এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই তাদেরকে এসব শিক্ষা দেয়া প্রয়োজন। কর্ম থেকেই তারা আনন্দ লাভের পাশাপাশি নতুন কিছু অর্জন করবে। তাদের মধ্যে লিডারশিপ তৈরী হবে। তাই তারুণ্যের উৎসবে এই আয়োজন। জাতীয় সংঙীত ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শামীম আরার সঞ্চালনায় উদ্বোধনৗ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন, এল জি ই ডির নির্বাহী পরিচালক মাহমুদ জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক , সহকারী প্রার্থমিক অফিসার সাইফুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, উত্তোরনের উপদেষ্টা মেহেদী হাসান খান বাবলা, বাংলাভিষনের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন, উত্তরনের সদস্য ইফ্ফাত আনজুম প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীরা নৃত্য,সঙ্গীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। পরে জেলা প্রশাসক সহ শিক্ষার্থীরা মাঠ পরিচ্ছন্ন করতে অংশ নেন। জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবে ১৯ টি ইভেন্ট আয়োজিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page