
পঞ্চগড়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল।
পঞ্চগড় প্রতিনিধি
মো আরিফুল ইসলাম ইরান
ফ্যাসিস্ট সরকারের গুম, খুন দুনীতিসহ রাস্ট্রবিরোধী কর্মকন্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবীতে পঞ্চগড়ে
গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
আজ শনিবার (১ ফেব্রুযারী) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ রোড থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলার শাখার আযোজনে একটি গণমিছিল বের করা হয়।
গণ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা অংশ নেন।
গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে তারা চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে করে আজকের দিনে ঘটে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালযের সভাপতি মো: সোহেল রানা, পঞ্চগড় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার ও সাধারণ সম্পাদক রাশেদ ইসলামসহ প্রমুখ।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালযের সভাপতি মো: সোহেল বলেন,
ছাত্রলীগকে নিষিদ্ধ করা হযেছে। আমরা বলতে চাই গুম খুন হত্যার দাযে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতেকটা গুম,খুন ও হত্যার বিচার করতে হবে।

