মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
পৌষ সংক্রান্তি তথা আলন্তি উৎসব ও আমার দুটো কথার স্মৃতিচারণ!!!
/ ২৬৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

পৌষ সংক্রান্তি তথা আলন্তি উৎসব ও আমার দুটো কথার স্মৃতিচারণ!!!

টুয়েন্টি ফোর আওয়ার্স টিভির বাংলাদেশ প্রতিনিধি দিলীপ কান্তি নাথের তথ্যচিত্রে দেখুন

হায়রে আলন্তি!!
একটা সময় এই আলন্তি তথা পৌষ সংক্রান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কখন দিনটি আসবে?
কারণ, ছোটবেলায় স্কুলে পড়ার সময়, এই আলন্তির দিনে ভোরবেলায় বাবার ‘চিৎকার চেচামেচি’তে আমাদের ঘুম ভাঙ্গতো।
ঘুম থেকে উঠেই তেখতাম, ঠাম্মা আর মা নানা জাতের পিঠা পায়েস করা নিয়ে সেই রাত থেকেই কি মহা ব্যস্ততা।
সেসময় বাবার ধমক খেয়ে ঘুম ভাঙ্গার পর ষরিষার তৈল গায়ে মেখে অন্ধকার থাকতে থাকতেই পাশের পুকুরে প্রচন্ড শীতের মধ্যে স্নান করে এসে শীত থেকে বাঁচতে বাড়ির উঠানে ক্ষের বিছানো আগুনের তাপ নিতাম।
এরপর সকাল ৯টার পরই আমি খোকন কাকা, জিতু, কানাই, সুব্রতসহ আমরা কয়েকজন খোল কর্তাল, কাশা নিয়ে নগরকীর্তনে বের হয়ে যেতাম।
প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করে বাড়িঘর থেকে পাওযা প্রচুর কদমা, বাতাসা, খেজুরের গুড় ও নগদ টাকা নিযে ফিরতাম।
এরপর খোকন কাকার বাড়িতে বসে সেসব আমরা সমান ভাগে ভাগ করে স্ব স্ব বাসায ফিরতাম।
আর আজ পৌষ সংক্রান্তি তথা আলন্তির দিনে এসব খুঁজেই পাইনা। কেবলই সব যেন ‘স্মৃতিময়’ ঘটনা মনে হয়।
মোদ্দা কথা হল, পৌষ সংক্রান্তির এইসব দিনগুলি জীবদ্দশায় আর কখনও এমনটা দেখে যেতে পারবো কিনা, জানিনা।
তবে ‘সেকাল আর একাল’ এর এসব চিরচেনা সংস্কৃতির আজ বড়ই পার্থ্যক্য অনুভব করি 😭

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page