শনিবার, ০২ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
বাউফলে অবৈধ ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান
/ ১৩৩ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

বাউফলে অবৈধ ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান

মো.আরিফুল ইসলাম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অবৈধ ট্রলি আবারও কেড়ে নিয়েছে একটি তাজা প্রান। অবৈধ ট্রলির ধাক্কায় মো. নিজাম রাঢ়ি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবক।

আজ রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিজাম রাঢ়ি কাছিপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ নাজেম রাঢ়ির ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম ও তরিকুল দুই বন্ধু মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কাছিপাড়া বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রাঢ়ি বাড়ির (নিজ বাড়ি) কাছে পৌছাঁলে দ্রুত গতিতে দুই দিক থেকে আসা দুটি ট্রলি সড়ক ক্রসিং করার সময় বাহেরচর থেকে ছেড়ে আসা ট্রলি গাড়িটি নিজাম রাঢ়ির মোটরসাইকেলে ধাক্কা দিলে নিজাম ও তার বন্ধু মোটরসাইকেল থেকে সড়কে পরে যায় । এ সময় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নিজাম রাঢ়িকে পিষে দিয়ে সড়কের ডান পাশে পরে যায় । এতে গুরুতর আহত হয় নিজাম ও তার বন্ধু।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিজাম রাঢ়িকে উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষনা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।###

তারিখ-০৬/০৪/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page