বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাউফলে সংবাদকর্মীর বাসায় দুর্ধর্ষ চুরি
/ ২১৭ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

বাউফলে সংবাদকর্মীর বাসায় দুর্ধর্ষ চুরি

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক মুক্ত খবরের বাউফল উপজেলা প্রতিনিধি ইকবল হোসেনের বাসায় দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে । সংঘবদ্ধ চোরের দল বাসার আলমারী ও ব্রিফকেস ভেঙ্গে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় চল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
গতকাল রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের গুলশান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইকবল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ তারা তার শশুর বাড়ী অবস্থান করছিলেন। এ সুযোগে চোরের দল বাসার দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে আলমারী ও বিভিন্ন ব্রিফকেস ভেঙ্গে দেড় ভরি স্বর্ণালংকার ও প্রায় চল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে চোর শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান- অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।###

তারিখ-১৫/১২/২০২৪
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page