শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাউফলে ৩১ দফা উপস্থাপনের লক্ষে বিএনপি নেতার জনসভা
/ ২১৩ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন

বাউফলে ৩১ দফা উপস্থাপনের লক্ষে বিএনপি নেতার জনসভা

মো.আরিফুল ইসলাম , বাউফল প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষে পটুয়াখালীর বাউফল বিএনপির (একাংশ) জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদার।

আয়োজিত জনসভায় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি, যুদ্ধকালীন কমান্ডার, আলহাজ্ব এস.এ জলিল হিরু মিয়া’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক বিএনপি দলীয় পটুয়াখালী (২) বাউফল সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরীফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় শহীদ জিয়া গবেষনা পরিষদের সভাপতি মোঃ আনিচুর রহমান আনিচ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হাজী পলাশ,উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এ জনসভায় বাউফল উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের প্রায় ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা ফারুক আহম্মেদ তালুকদার বলেন, আমাদের গর্ব, আমাদের অহংকার তারেক রহমানের হাতকে শক্তশালী করতে সকল বিবেদ ভুলে বিএনপিকে এক হতে হবে। উপস্থিত সকল নেতা ,কর্মী ও সমর্থকদের দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়র জন্য গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কাজ করার জন্য আহ্বান জানান।###

তারিখ-২২/০২/২০২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page