শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
বাগেরহাটের মংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
/ ১৩৭ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

বাগেরহাটের মংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা নদী মোহনায় মেরিন ড্রাইভ রোডের পাশে পৌরসভার বর্জ্য ডাম্পিং বন্ধ করতে হবে। গবেষণায় পশুর ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এসব মাছ খাওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, যার পরিনাম মৃত্যু। তাই আর নয়, প্লাস্টিক দূষণ বন্ধ করার এখনই সময়।
বুধবার (৪ জুন) সকাল ১১টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচিতে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।
কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা’র কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশ’র মোস্তাফিজুর রহমান মিলন, সুন্দরবন রক্ষায় আমরা’র হাছিব সরদার, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত আমীন দুর্জয়, ডলার মোল্লা, সাব্বির হাসান দীপ্ত, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের মোহাম্মদ শাহীন খলিফা, মোংলা নাগরিক সমাজের জানে আলম বাবু, মোল্লা আল মামুন, সিএনআরএস’র নুশরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ফাতেমা জান্নাত, রিয়াজ শেখসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page