বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
বাগেরহাটে হোটেল থেকে ককটেলসহ ১৮ শ্রমিকদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
/ ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

বাগেরহাটে হোটেল থেকে ককটেলসহ ১৮ শ্রমিকদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

বাগেরহাট খানজাহান আলী মাজার গেটে অবস্থিত জারিফ হোটেল থেকে ৬টি ককটেলসহ শ্রমিকদলের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ আটককৃত শ্রমিকদল নেতাদের এদিন সন্ধ্যায় আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরন করেছে।
মাহমুদ উল হাসান জানান, মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর হাতে আটক ১৮ জন শ্রমিক নেতাকে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো শ্রমিকদল নেতা আবুল কাশেম সেলিম ভূইয়া, আজিম ভূইয়া, সাগর হাসান, মোস্তফা কামাল, তুফান হাওলাদার, মনি হাওলাদার, নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, সাকিব আহম্মেদ রাজ, সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাসুক, মিলন সিকদার, রবিউল সরদার, ইয়াসিন আরাফাত, শাহিন। আটককৃতদের বাড়ী বাগেরহাট শহরের নাগেরবাজার, বাসাবাটিসহ জেলার বিভিন্ন গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েল করা হয়েছে।
স্থানীয় নাগেরবাজার ও বাসাবাটি এলাকার একাধিক ব্যক্তি জানান, গত জুলাই বিপ্লবের পর আটককৃত সেলিম ভূইয়া ও আজিম ভূইয়া বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমানে চাঁদা আদায়, ব্যবসায়ীদের মারপিঠ, দলীয় নেতা-কর্মীদের হত্যা প্রচেষ্টাসহ একাধিক কর্মকান্ড ঘটিয়েছে। সম্প্রতি জসিম নামের এক যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা ও পায়ের রগ কেটে দেয়। এই ঘটনায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বাগেরহাটের সুশীল সমাজ নিন্দা জ্ঞাপন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page