সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত স্বামীর কারাদণ্ড
/ ৫৫৬ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪, ৪:২৭ পূর্বাহ্ন
  • সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফরিপোর্টার(কুমিল্লা):

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. রফিকুল ইসলাম (৪১) নামের মাদকাসক্ত এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় স্ত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে কারাদণ্ড দিয়ে তাঁকে জেলখানায় পাঠানো হয়।গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা সাজার রায় দেন। সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা।রফিকুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, মাদকের টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনের ওপর অত্যাচার চালাতেন রফিকুল ইসলাম। কিছুদিন ধরে নেশা করে বাইরে মানুষের ওপরও হামলার চেষ্টা করেন। অতিষ্ঠ হয়ে তাঁর স্ত্রী গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালাতেন। তাঁর স্ত্রী ও বাবার অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় রফিকুল ইসলাম মাদক সেবন ও স্বজনদের মারধরের বিষয়টি স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page