সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনও এর সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ২৫৪ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ২:০৯ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনও এর সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন নিলয়।।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নবাগত ইউএনও মাহমুদা জাহান এর সাথে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)

বিকেলে ব্রাহ্মণপাড়া ইউএনও এর কার্যালয়ে এ মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ব্রাহ্মণপাড়া উপজেলার কর্মরত সাংবাদিকগণ নবাগত ইউএনও মাহমুদা জাহানের কাছে ব্রাহ্মণপাড়া উপজেলা বাসীর বিভিন্ন দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। এছাড়া মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এ সময় নবাগত ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর পাশে থেকে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতার কামনা করেন। এসময় তিনি আরো বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বাসিকে ভালো রাখতে আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাব।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাব ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি এডভোকেট আবদুল আলিম খান, দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক আমার বার্তার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক বাংলার আলোড়নের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ ইউনুস মিয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কুমিল্লার কাগজের নিজস্ব প্রতিবেদক এবং ডেইলি নিউ ন্যাশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ইসমাইল নয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক খবর পত্র এবং দৈনিক শিরোনামের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের আওয়াজ এর জেলা প্রতিনিধ শরিফ খান আকাশ, উপজেলা প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক এবং অনলাইন পোর্টাল প্রতি সময়ের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধ আতিকুল ইসলাম রাজু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোশারাফ হোসেন নিলয় প্রমুখ। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার সাংবাদিকগণ ব্রাহ্মণপাড়া উপজেলা বাসির সার্বিক মঙ্গল কামনায় নবগত ইউএনও মাহমুদা জাহান কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page