বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
ব্রাহ্মপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত
/ ১৩১ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

ব্রাহ্মপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

মোঃ শরিফ খান আকাশ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। গতকাল ৮ ফেব্রুয়ারী (শনিবার) রেলি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। রজত জয়ন্তী উৎসব উপলক্ষে একটি রেলি ব্রাহ্মণপাড়া উপজেলা চত্বর হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। এ সময় এক  আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দলা কেবি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শ্রী রাখাল চন্দ্রশীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া  উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি যথাক্রমে যুগান্তরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, বিল্লাল হোসেন, মোঃ ইউনুছ মিয়া, দৈনিক যুগান্তরের সার্কুলেশন নির্বাহী ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, অর্থ বিষয়ক সম্পাদক কাজল সরকার, দপ্তর সম্পাদক শরিফ খান আকাশ, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, সাংবাদিক মোশারফ হোসেন নিলয়, সালেহ আহাম্মদ সেন্টু প্রমূখ। এ সময় যুগান্তরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page