শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
মনিরামপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা চেস্টা। তারিখঃ ২৭ জুন ২০২৪
/ ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

মনিরামপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা চেস্টা।
তারিখঃ ২৭ জুন ২০২৪

সাবিবর হাসান স্টাফ রিপোর্টারঃ

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ঝাউতলা গ্রামে স্বামী তার স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টার পর স্বামী আত্মহত্যা করেছে। নিহত স্বামী উপজেলার বালিধা গ্রামের মৃত হাতেম আলী গাজীর ছেলে উজির আলী (৫৫)। তার স্ত্রী একই গ্রামের দেন আলীর মেয়ে পারভীনা (২৮)।
গ্রামবাসী জানায়, একে অপরের সাথে সম্পর্কের মাধ্যমে নয় মাস আগে তাদের বিয়ে হয়। পরবর্তীতে উজির আলীর আরো কয়েকটি স্ত্রী থাকায় তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়ি ভাড়া নেন।

এখানে বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির ভেতরে বাথরুমের সামনে স্ত্রীকে তালগাছ কাটা ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালায়।

তার চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এসে স্ত্রী পারভীনাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তার অবস্থা গুরুতর হওয়ায় ওইরাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর রাতেই স্বামী উজির আলী পালিয়ে গিয়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে ঘাস বনের পাশে সাজনা গাছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে নেহালপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল হান্নান ও এএসআই শরিফুল ইসলাম মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page