সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা)
Headline
Wellcome to our website...
ময়মনসিংহের ভালুকায় শীতে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
/ ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় শীতে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মো :সুমন মিয়া।
বিশেষ প্রতিনিধি।

ময়মনসিংহের ভালুকায় শীতের মৌসুমের শুরুতে শীত তেমন অনুভূত না হলেও গত তিন দিনের মৃদু শৈত্যপ্রবাহে শীত বেড়েছে প্রচন্ড হারে। ফলে সমস্যায় পড়েছেন ছিন্নমূল লোকজন। তীব্র শীতে বিভিন্ন স্টেশন, ফুটপাত ও বিভিন্ন খোলা স্থানে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। তাই শীতের কারণে শহরের ফুটপাত ও হকার্স মার্কেট সহ বিভিন্ন মার্কেটে শীতবস্ত্র বিক্রির হিড়িক পড়েছে সীমাহীন।ময়মনসিংহের ভালুকায় জেঁকে ধরেছে শীত। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত তিনদিন ধরে সূর্যের দেখা মিলছে না জেলার কোথাও। রাতে ও সকালে ঘন কুয়াশায় দূরে কিছু দেখা মিলছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বেড়েই চলেছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকালে এই জেলায় এ বছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছেন, আরো দুই থেকে তিন দিন এমন থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে শীত নিবারণে সব শ্রেণিপেশার মানুষ গরম কাপড় জড়িয়ে রাস্তায়। কেউবা ঘর থেকেই বের হচ্ছেন না শীতের প্রকোপে। এতে করে দিন মজুরসহ খেটে খাওয়া মানুষের পক্ষে জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঘনকুয়াশা উপেক্ষা করে ঘর থেকে বের হলেও কাজ পাচ্ছেন না অনেকেই। তা সত্বেও তাদের অসহায়ত্ব বিবেচনায় রেখে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ানোর মত তেমন কাউকে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না । তবে সরকার কর্তৃক কিছু কম্বল বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল বলে জানা গেছে। জেলার আনাচে কানাচে শীতার্ত মানুষের খোঁজ রাখছেনা কেহই। দিনমজুরদের সাথে কথা বললে তারা বলেন, সকাল ৬ টায় বের হতে হয় কাজের জন্য। যত শীতই হোক না কেনো আমাদের বের হতেই হয় কারন কাজে না গেলে পেটে ভাত জুটবে না। এদিকে শীতের তীব্রতাকে ফেলে রাস্তায় বের হয়েছেন রিক্সা চালক। তারা বলছেন শীতের জন্য লোকজন কম যার জন্য ভাড়া কম। আর এতেই সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। প্রচণ্ড শীতের কারণে শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমা, সর্দি, জ্বর ও চর্মরোগে আক্রান্তরা হাসপাতালে আসছেন।  উপজেলা হাসপাতালের চিকিৎসকরা জানান, তীব্র শীতের কারণে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে এটা এখনও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে শীতের রোগ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page