শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় শর্টপিচ (নাইট) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
/ ৭৪ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৪:১৩ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় শর্টপিচ (নাইট) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি :

‘খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান বিজয় দিবস শর্টপিচ (নাইট) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মাটিরাঙ্গা প্রেস ক্লাব বর্ণিল এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্ন টাউন হল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল।

এ সময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) আল আমিন হালদার, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও এ্যাডভোকেট আবছার হোসেন রনি ছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত যুব সমাজ গড়তে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের এমন চমৎকার উদ্যোগকে সাধুবাদ
জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, খেলাধূলা অতিমাত্রায় মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখে। তাছাড়া শারীরিক সুস্থতায় খেলাধুলার কোন বিকল্প নাই। ভবিষ্যতে এমন উদ্যোগের পাশে থাকার ঘোষনা দিয়ে সর্বত্র এমন উদ্যোগ অবিরত রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

গ্রুপ পর্বের খেলায় ৪টা গ্রুপে ২০টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে রংধনু স্পোর্টিং ক্লাব নতুন পাড়া একাদশের মুখোমুখি হয়। প্রতিদ্বন্ধিতাপুর্ণ ম্যাচে দুই রানে পরাজিত হয় রংধনু স্পোর্টিং ক্লাব। প্রত্যেক টিমে ৭ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হবে ৮ ওভার করে।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page