শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে
/ ২২১ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন

যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে
…….সাবেক ক্রিকেট অধিনায়ক খালেদ মাহমুদ পাইলট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদক মুক্ত ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে এ কথা বলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ পাইলট।

কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের পৃষ্ঠপোষকতায় পূর্ব চন্দ্রা স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদক মুক্ত ক্রিকেট টুনামেন্টে বিজয়ী দল আবরন জায়ান্টসকে ১ লাখ ২০ হাজার টাকা পুরষ্কার ও চ্যাম্পিয়ন টফি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,সুলতান উদ্দিন প্রধান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজীপুর জেলা দায়রা জর্জ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার জাহান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মাহমুদ, গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজউদ্দীন আহমেদ প্রমূখ।

তারিখ ১০-০২-২৫ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page