সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline
নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!
Headline
Wellcome to our website...
রামগঞ্জে শীর্ষ নেতা মজু’র কার্যকলাপে ক্ষুব্ধ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
/ ১৯৯ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:০৭ অপরাহ্ন

রামগঞ্জে শীর্ষ নেতা মজু’র কার্যকলাপে ক্ষুব্ধ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলা বিএনপি’র শীর্ষ নেতার কার্যকলাপে ক্ষুব্ধ তৃণমূল বিএনপি’র নেতাকর্মীরা। রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোজাম্মেল হক মজু এর অতীত ও বর্তমান কার্যকলাপে রামগঞ্জ উপজেলার পৌরসভা থেকে শুরু করে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ। নেতাকর্মীরা জানায় রামগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে মোজাম্মেল হক মজু কে দায়িত্ব দেওয়ার পর থেকে রামগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের কোনো মিছিল মিটিং পোগ্রামে তাকে অংশগ্রহণ করতে দেখা যায় নাই, মোজাম্মেল হক মজু ঢাকা গুলিস্তান বঙ্গবাজার প্রপার্টি মার্কেটে গত ১৫ বছর কিশোরগঞ্জের এমপি আফজাল ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা রেখে তার ব্যাবসা পরিচালনা করে করে আসছে, এছাড়াও রামগঞ্জ আসনের আওয়ামী সংসদ সদস্য ডাঃ আনোয়ার খান এমপি, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, লক্ষিপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর সাথে বিভিন্ন গোপন মিটিং ও সভা সমাবেশে মোজাম্মেল হক মজু কে দেখা যেতো, ৫’ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে তাকে রাজনৈতিক পোগ্রামে দেখা যায় এবং গত ৮ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিন এর আহবায়ক কমিটিতে, মহানগরের নেতাদের আর্থিক সহায়তা ও নানান ফলবান দেখারোর পর মোজাম্মেল হক মজু’কে সদস্য পদে কমিটি ঘোষণা করে। বিগত দিনে যারা রাজপথে থেকে মামলা-হামলার শিকার হয়েছে তারা কেউ কমিটিতে আসতে পারে নাই। বর্তমানে মোজাম্মেল হক মজু এর নেতৃত্বে ঢাকা গুলিস্তান কেন্দ্রীক বিভিন্ন ব্যাবসায়ীর কাছে চাঁদাবাজি ও দখল বাজির অভিযোগ রয়েছে। মোজাম্মেল হক মজু বর্তমানে বিভিন্ন কর্মীদের আর্থিক সহায়তার লোভ দেখিয়ে উপজেলায় তাদের অবস্থান তৈরি করার চেষ্টা চালাচ্ছে। রামগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি, মোজাম্মেল হক মজু এর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যাবস্থন গ্রহন করে তাকে দল থেকে অব্যাহতি দিয়ে অতি শীঘ্রই তৃণমূল ও ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা করা, অন্যথায় ভবিষ্যতে রামগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page