বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
লালমনিরহাটে নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরো!
/ ৯৫৩ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন

লালমনিরহাটে নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরো!

মোঃ ইয়াকুব আলি লালমনিরহাট জেলা প্রতিনিধি

নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে লালমনিরহাটে আন্দোলন সমর্থিত ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় ছাত্ররা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

শনিবার (৩ আগস্ট) বেলা ১২টায় কাকিনা উত্তর কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি মোড়ে প্রায় দুই ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করেন।

অপর দিকে শনিবার দুপুর দুইটায়
বৃষ্টিকে উপেক্ষা করে  বিক্ষোভ মিছিল বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে এসে শেষ হয়।

এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে প্রায় দুইঘন্টা বন্ধ রাখে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সরজমিনে দেখা যায়, বেলা ১২টায় উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজের সামনে বৃষ্টিতে ভিজে একত্রিত হন শিক্ষার্থীরা। তারপর মিছিলটি নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কাচারি মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এসময় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায়। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে ছিল। এ সময় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছি। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়ে তাদের হত্যা করেছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। আর দ্রুত কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার আহ্বান করি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page