রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
লালমনিরহাট কালীগঞ্জে নিমিষেই ২৫ দোকান পুড়ে ছাই।
/ ৫৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

লালমনিরহাট কালীগঞ্জে নিমিষেই ২৫ দোকান পুড়ে ছাই।
লালমনিরহাট জেলা প্রতিনিধি – মোঃ ইয়াকুব আলি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুর ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মধ্যবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে কালীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট পরে আরো ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম  জানান, সকালে ইউনিয়নের তুষভান্ডার বাজারে ওষুধের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস এর উপ পরিচালক ওয়াদুদ সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে  ফায়ার সাভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে । ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page