রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
শাহজাদপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু
/ ৫৩৩ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪, ১:৫০ অপরাহ্ন

শাহজাদপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন জীবন দাস (৩৫) নামে আদিবাসী এক যুবক। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদের পুকুর থেকে জীবন কে উদ্ধার করে স্হানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জীবন দাস শাহজাদপুর পৌর এলাকার বাগদিপাড়ার দুলাল চন্দ্র দাসের ছেলে। পুলিশ ও জীবন দাসের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে সবার অলক্ষ্যে ডুবে যায় জীবন। এক সময় শিশু – কিশোররা ওই পুকুরে গোসলে নামলে তাদের পায়ের সঙ্গে জীবনের দেহ স্পর্শ হয়। এসময় শিশু – কিশোররা চিৎকার করলে স্হানীয়রা ডুবন্ত জীবন কে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, দুপুরে গোসল করতে নেমে সবার অলক্ষ্যে ডুবে যায় জীবন। তার মরদেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগন্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাটানোর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page