রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
শেরপুরের জেলার নকলা উপজেলার অভিনেত্রী (সীমানা) আর নেই..
/ ৫৪৫ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন

শেরপুরের জেলার নকলা উপজেলার অভিনেত্রী (সীমানা) আর নেই..

ডাঃএ কে আজাদ খান বাংলাদেশ প্রতিনিধি: মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই। আজ সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই পুত্রসন্তান শ্রেষ্ঠ ও স্বর্গকে রেখে গেছেন।

দুপুর ১২টা ১৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে সীমানার প্রথম জানাজা শেষ করে সন্ধ্যা সারে ৭ টায় তার দ্বিতীয় জানাযা দেওয়া হয় কায়দা গোরস্থান মাঠে। প্রথম জানাজার সময় সীমানার ছোট ভাই এজাজ বিন আলী বলেন, ‌‘বাদ মাগরিব আরও এক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।’

সীমানা স্ট্রোক করে ১৪ দিন অচেতন ছিলেন। প্রথমে জরুরিভিত্তিতে তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি সাইফ সাপোর্টে ছিলেন।

সীমানার অভিনয়ের পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন তিনি। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তাঁর প্রথম সিনেমা।

মাঝে পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারও কাজে ফেরেন, তিনি। গত বছর ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার। এই গুণী অভিনেত্রীর বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পৌরসভাধীন বাজারদী এলাকায়। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দর আলীর মেয়ে সীমানা। দুই বোন এক ভাইয়ের বয়োজ্যেষ্ঠ ছিলেন তিনি..

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page